নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ভিড়ের মধ্যে ট্রেনের টয়লেটে যেতে যাত্রীর কাণ্ড

এপ্রিল ২, ২০২৪ ১১:০২ 👁️ ৪২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ট্রেনে ভিড় একটি সাধারণ বিষয়। যাত্রীতে ঠাসা এসব ট্রেনের ভেতর প্রতিদিন ঘটে নানান ঘটনা। যেগুলো অনেকে ক্যামেরায় ধারণ করেন। আর সেসব ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভারতে এবার ভাইরাল হয়েছে ব্যতিক্রম একটি ভিডিও। সেটিতে দেখা যাচ্ছে, এক যাত্রী টয়লেটে যেতে ‘স্পাইডারম্যানের’ মতো ঝুলে ঝুলে এগিয়ে আসছেন। ট্রেনের ভেতরে ওই সময় এতটাই ভিড় ছিল যে তার পক্ষে হেঁটে আসা কোনোভাবেই সম্ভব ছিল না।

আরও পড়ুনঃ  আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

ভিডিওটি ভাইরাল হওয়ার পর এ নিয়ে অনেকে হাসি-তামাশা করেছেন। তবে ভিডিওটির মাধ্যমে ওঠে এসেছে যারা ভিড়ের মধ্যে ট্রেনে যাতায়াত করেন জরুরি প্রয়োজনে তাদের কতটা সমস্যায় পড়তে হয়। এছাড়া ভিডিওটির মাধ্যমে ফুটে উঠেছে ভিড় সম্পন্ন এসব ট্রেনে এ বিষয়টির সমাধান করা কতটা জরুরি।

আরও পড়ুনঃ  ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

ভাইরাল এ ভিডিওটি ধারণ করেছেন অভিনব পরিহার নামের ব্যক্তি। পরবর্তীতে তিনি এটি ইন্সটাগ্রামে প্রকাশ করেন। ভিডিওটির শিরোনামে তিনি লিখেছেন, “সাধারণ ও স্লিপার ক্লাসে একটি সাধারণ দিন।”

আরও পড়ুনঃ  আমিই বিশ্বের সেরা ফুটবলার, এটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই : এমবাপে

ভিডিওটি নিয়ে সাধারণ মানুষ বিভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছেন। একজন লিখেছেন, “স্পাইডারম্যান।” আরেকজন লিখেছেন, “স্পাইডারম্যান নো ওয়ে টয়লেট।”

 

অপর একজন লিখেছেন, “ট্রেনে থাকা ৭৫ শতাংশের কোনো টিকিট নেই। গ্যারান্টি দিয়ে বললাম।”

কয়েকদিন আগে ভারতের উজ্জান জংশনে দাঁড়ানো একটি ট্রেনের ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, ট্রেনটিতে এতটাই ভিড় ছিল যে সাধারণ যাত্রীরা জানালা দিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করতে থাকেন।

সূত্র: এনডিটিভি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।