নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ভেনেজুয়েলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৬

ডিসেম্বর ১৪, ২০২৩ ৬:১১ 👁️ ১২১ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ভেনেজুয়েলার মহাসড়কে এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। সড়কটি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসকে দেশটির পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

প্রতিবেদনে বলা হয়, এই দুর্ঘটনায় ছয়জন গুরুতর আহত হয়েছেন। দেশটির দমকল বাহিনীর প্রধান হুয়ান গনজালেস বলেন, ‘এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারছি আমরা। একটি দ্রুতগতির ট্রাক দাঁড়িয়ে থাকা গাড়িগুলোতে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

বার্তা সংস্থা এএফপি বলছে, বুধবার গ্রান মারিসকাল দে আয়াকুচো হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এই মহাসড়কটি রাজধানী কারাকাসকে দেশের পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে। দুর্ঘটনার সময় এই মহাসড়কে দ্রুতগতির একটি ট্রাক সামনে থাকা বেশ কিছু গাড়িকে ধাক্কা দেয়।

আরও পড়ুনঃ  আমিই বিশ্বের সেরা ফুটবলার, এটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই : এমবাপে

এতে ১৭টি গাড়ি দুর্ঘটনার শিকার হয় এবং একটি বাসে আগুন ধরে যায়। এতে ১৬ জন নিহত হন। পরে দেশটির দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।