নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ভোলাহাট সীমান্ত দিয়ে ১৯ জনকে বিএসএফের পুশ ইন

সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১:১৭ 👁️ ৫২ views
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তাদের পুশ ইন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

আরও পড়ুনঃ  বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

যাদের পুশ ইন করা হয়েছে তারা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ি থানার সালাম শেখের ছেলে আসাদুল্লাহ ইসলাম (৩৩) ও একই জেলা ও উপজেলার মনিরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২৮), বদরুজ্জামানের ছেলে হযরত আলী (২৮), যশোর জেলার চৌগাছা থানার রওশেদ আলী মন্ডলের ছেলে আরিফ হোসেন (৩৮), রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার নুরুল ইসলামের ছেলে আব্দুর রহমান (৩৭), মাগুরা জেলার মাগুরা থানার মৃত শিবু দাস শিকদারের ছেলে সয়ন সিকদার (২২), চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আমজাদ আলীর ছেলে লুতফর রহমান (৩৮), খুলনা জেলার সদর উপজেলার গোলাম মোস্তফার মেয়ে জান্নাতুল ফেরদৌস (২৬), ঢাকা জেলার আশুলিয়া থানার বাবুল হোসেনের মেয়ে সুমি ২৫) ও একই জেলা ও উপজেলার, সুজনের দুই মাসের ছেলে আব্দুল্লাহ, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার হোসেন আলীর ছেলে এবি মোত্তালেব (৪৭) এবং তার ছেলে মেহেদুল ইসলাম (২৩), একই জেলা ও উপজেলার শামস উদ্দিনের ছেলে মোকছেদুল হক (৩০), মুনাফ খন্দকারের মেয়ে মুর্শিদা বিবি (৩৭), আবু তাহের খন্দকারের মেয়ে শরিফা বেগম (২৫), মোকছেদুলের ছেলে রমজান হক (০৩), নড়াইল জেলার কালিয়া থানার দোলা মিয়া শেখের মেয়ে রেহেনা বেগম (৫৫), ময়মনসিংহ জেলার ফুলপুর থানার গিয়াস উদ্দিনের মেয়ে শাপলা আক্তার (২১) ও একই জেলার মারুফ হোসেনের মেয়ে রুহি আক্তার (০২)।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

বিজিবি থেকে জানানো হয়, বুধবার (২৪ সেপ্টেম্বর) মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) আওতাধীন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের চামুচা ও চাঁনশিকারি বিওপির মধ্যবর্তী এলাকা দিয়ে ১৯ জনকে ভারতীয় সীমান্ত বাহিনীর বিএএএফ-এর ১১৯ ব্যাটালিয়ন কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্পের সদস্যরা পুশইন করে। পরবর্তীতে চামুচা ও চাঁনশিকারী বিওপির টহলদল তাদের আটক করতে সক্ষম হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গত ২০১৫-২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছিল এবং তারা ভারতীয় পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে পুলিশ তাদের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্প কর্তৃক তাদেরকে বাংলাদেশে পুশ ইন করে।

আরও পড়ুনঃ  সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকারের অগ্রাধিকার

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবির) অধীনস্থ চামুচা ও চাঁনশিকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ১৯ জনকে অনুপ্রবেশ করতে দেখলে বিজিবির টহল দলের সদস্যরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশি। আটককৃতদের স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট এই সীমান্ত এলাকা দিয়ে আরও ১৩ জনকে পুশ ইন করেছিল বিএসএফ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।