নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শিরোনাম

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

মধ্যরাতে সেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি থেকে ৪৪৯ বস্তা সার উদ্ধার

ডিসেম্বর ৫, ২০২৫ ৬:১৯ 👁️ ৩৮ views
Link Copied!

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ৪৪৯ বস্তা সার উদ্ধার করা হয়েছে। সার মজুদকারী ওই ব্যাক্তির নাম আব্দুল ওয়ারেস বাবু ওরফে মুরগী বাবু(৩৫)। ওয়ারেস ভবানীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। তিনি কৃষি অফিসের অনুমোদন নিয়ে ভবানীগঞ্জের গরুহাটায় খুচরা সার বিক্রি করেন।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ১১টার দিকে ওয়ারেস তার বাড়িতে সরকারি সার মজুত করে রেখেছে এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নির্দেশনায় কৃষি কর্মকর্তা ও পুলিশ অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে ওয়ারেস বাড়ি থেকে পালিয়ে যান। পরে বাড়ির সাথেই একটি গুদাম ঘর থেকে ডিএপি ২০৫ বস্তা, টিএসপি ২০০ বস্তা এবং পটাশ ৪৪ বস্তা সার উদ্ধার করা হয়।

অভিযানে থাকা পুলিশ কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম বলেন, দুজন ডিলারের লাইসেন্স ব্যবহার করে ওয়ারেস আলী সারের ব্যবসা করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে সারগুলো বাইরে বেশি দামে বিক্রির জন্য মজুত করা হয়েছিলো।

আরও পড়ুনঃ  মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

অভিযান পরিচালনাকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সার ডিলার নিয়োগ ও সমন্নিত সার নীতিমালা ২০২৫ অনুযায়ী সরকার অনুমোদিত গুদাম ঘরের বাইরে অন্য কোন স্থানে সার রাখা যাবেনা। কিন্তু ওয়ারেস বাবু নামের ওই ব্যাক্তি কৃষকদের মাঝে বিতরনের সার বাড়িতে মজুদ করেন। উদ্দেশ্য বাইরে বেশি দামে বিক্রি করা। আমরা সারগুলো জব্দ করে পুলিশের হেফাজতে দিয়েছি।

অভিযোগ অস্বীকার করে ওয়ারেস আলী বলেন, জব্দ করা সব সার বৈধ। কাগজপত্রও আছে। দুই নেতার লাইসেন্স দিয়ে ব্যবসা করেন তিনি। এসব সার রাজশাহী বিএডিসি গুদাম থেকে তোলা। ভবানীগঞ্জ বাজারের গরুহাটার দোকানে সার রাখার পরিবেশ না থাকায় নিজ বাড়িতে রেখেছিলেন।

আরও পড়ুনঃ  দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

ওয়ারেসের পিতা আমজাদ হোসেন বলেন কয়দিন আগেই সারগুলো নিয়ে আসা হয়েছে। তার ছেলে ওয়ারেস ঢাকায় অবস্থান করছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, এই ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সারগুলো তাদের হেফাজতে রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন অনুমোদিত ডিলার ব্যাতিত সার রাখার কোন সুযোগ নেই। শুনেছি সে দুজন ডিলারের সার বিক্রি করে। এভাবে সার বিক্রয় করা যায় কিনা এমন প্রশ্নে তিনার ভাষ্য মতে বিক্রিয় করা যায় না। এভাবে সার রাখার বা বিক্রি করার কোন বৈধতা নেই।

ওয়ারেস গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।