নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মনোনয়ন ফরম কিনলেন ডাবলু সরকার

নভেম্বর ১৯, ২০২৩ ৯:০৯ 👁️ ৮৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনের দলীয় প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন দলটির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। রোববার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বিষয়টি নিশ্চিত করে ডাবলু সরকার বলেন, ‘রাজশাহী সদর আসনটি ১৫ বছর ধরেই জোটের শরীক ওয়ার্কার্স পার্টির দখলে। আমাদের দলের সবার প্রত্যাশা এবার যেন দলীয় নেতাকেই মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগে এ রকম যোগ্য অনেক নেতা আছেন। আরও অনেকে হয়তো মনোনয়ন ফরম তুলবেন, আমিও তুলেছি। দল যদি মনোনয়ন দেয় তাহলে অবশ্যই নির্বাচনে প্রার্থী হব। এখানে জোটের প্রার্থী হবে নাকি দলীয় প্রার্থী দেওয়া হবে তা দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।’

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডা. তবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু এবং মহানগর যুবলীগের সদ্য সাবেক সভাপতি রমজান আলীসহ আরও কয়েকজন দলীয় প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনবেন।

আরও পড়ুনঃ  নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।