নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ৫:১১ 👁️ ৪৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ময়মনসিংহ সদরের আলালপুর নামক স্থানে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে চালকসহ অটো রিক্সার সাত আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ  গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে ময়মনসিংহ হালুয়াঘাট সড়কের আলালপুরের এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের স্বামী স্ত্রী ও সন্তানসহ তিনজন রয়েছেন। সি এন জি অটোরিকশাটি একই পরিবারের এই তিন সদস্য সহ ৭ জনকে নিয়ে ফুলপুর থেকে ময়মনসিংহ সদরের সমভূগঞ্জ যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস বেপরোয়া গতির সিএনজির সঙ্গে সংঘর্ষ হলে এই নিহতের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা নিহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। নিহত এক পরিবারের তিন সদস্য ফুলপুর থেকে ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদীয়া গ্রামের নিকটাত্মের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন।

আরও পড়ুনঃ  রামেবি'র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

পুলিশ নিহত সাত জনের পরিচয় জানাতে পারেননি। স্থানীয়রা জানায় বেপরোয়া গতির কারণে সিএনজি অটো রিক্সাটি দুর্ঘটনার কবলে পড়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।