নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মরহুমা জাহানারা জামানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

ডিসেম্বর ২৬, ২০২৩ ৯:৪৮ 👁️ ৫৪ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার সহধর্মিনী মরহুমা জাহানারা জামানের জন্মবার্ষিকীতে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী কলেজ শাখার উদ্যোগে মরহুমার সমাধীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে নগরীর কাদিরগঞ্জে মরহুমা জাহানারা জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।শ্রদ্ধা নিবেদনের পর সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন তিনি। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।