নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মর্যাদার একুশে পদক গ্রহণ করলেন সাফজয়ী সাবিনারা

ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৪:২৫ 👁️ ১৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক স্বীকৃতি একুশে পদক। ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য এই পদক পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন নারী দল এই পুরস্কার গ্রহণ করেছে। কোনো দলের একুশে পদক পাওয়ার ঘটনা এটিই প্রথম।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা মিলিয়ে বাংলাদেশের সাফ কন্টিনজেন্ট ছিল ৩২ জনের। দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের কাছ থেকে পদক গ্রহণ করেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এই সময় তার সঙ্গে ছিলেন সহ-অধিনায়ক মারিয়া মান্দা।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

একুশে পদক পাওয়ার অনুভূতি প্রকাশ করে সাবিনা খাতুন বলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের পদকে মনোনয়ন দেওয়ার জন্য। সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন স্যার নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ ম্যাডাম, বর্তমান সভাপতি তাবিথ আউয়াল স্যারকেও ধন্যবাদ জানাতে চাই। তারা ফুটবল উন্নয়নে কাজ করছেন।’

আরও পড়ুনঃ  রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদদের স্মরণ করে বাংলাদেশ দলের অধিনায়ক আরও বলেন, ‘আজ আমরা এই পদক পেয়ে বীর শহীদদের স্মরণ করছি। আমরা গৌরাবিন্বত ও অনুপ্রাণিত একুশে পদক পেয়ে। এটা ক্রীড়াঙ্গনের জন্য মর্যাদার তেমনি নারী অঙ্গনের জন্য অনন্য উচ্চতার।’

সবার কাছে আরও সহায়তা-দোয়া প্রত্যাশা করে সাবিনা বলেন, ‘এই পদক সাবিনাদের জন্য দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আপনারা আমাদের দোয়া করবেন। সব সময় সাহস জুগিয়ে এসেছেন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।