রাবি প্রতিনিধি: প্রত্যয় স্কিম বাতিলের দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ওমর ফারুক সরকার বলেছেন, বর্তমানে আমরা শুধু বেতন পাই কিন্তু সম্মান-মর্যাদা পাই না। এখন এটি আমাদের মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে। সেই মর্যাদা নিশ্চিত করতে পারে একমাত্র সরকার। আমাদের মর্যাদার লড়াইয়ের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঘরে ফিরবে না। বৃহস্পতিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডের পাশে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে রাবি অধ্যাপক এসব কথা বলেন। তিনি আরও বলেন, গ্রামীণফোনের সিনিয়র কর্মকর্তারা মাসে ৪-৫ লাখ টাকা বেতন পান। তাছাড়া বেসরকারি কর্মকর্তারাও একেকজন ভালো মানের বেতন পায়। আমরা রাষ্ট্রীয় কাঠামোয় বেতন পাব কিন্তু আমাদের কোনো মর্যাদা থাকবে না তা তো কোনোভাবেই হতে পারে না। আমরা উন্নত বেতন কাঠামোর সঙ্গে...
Developed by BDITHOST