নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মসজিদে নববীতে ইফতারে বেঁধে দেওয়া হলো নিয়ম

ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৩:১৫ 👁️ ৩৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : পবিত্র মদিনার মসজিদে নববীতে ইফতারে নিয়ম বেঁধে দিয়েছে মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। তারা বলেছে, ইফতারে যেসব সাধারণ খাবার থাকবে— সেগুলোর সঙ্গে ইফতার সরবরাহকারীরা আর মাত্র দুটি খাবার যুক্ত করতে পারবেন।

আরও পড়ুনঃ  স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

পবিত্র রমজান মাসে মসজিদে নববীতে অনেক প্রতিষ্ঠান ও অনেকে ব্যক্তিগত উদ্যোগে ইফতার সরবরাহ করে থাকেন।

মসজিদে নববীতে ইফতারের সাধারণ খাবার হিসেবে থাকবে খেজুর, রুটি, দই। এছাড়া সঙ্গে দেওয়া হবে প্যাকেটজাত টিস্যু ও পানির বোতল।

আরও পড়ুনঃ  পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

মসজিদ কর্তৃপক্ষ তাদের বেঁধে দেওয়া নিয়মে বলেছে, যারা ইফতার সরবরাহ করবেন তারা চাইলে বাদাম, কাপকেক, পাই, কুকি এবং মাংস-পুদিনা-শাক দিয়ে ঠাসা শেদ্ধ খেজুর দিতে পারেন। তবে দুটি আইটেমের বেশি দেওয়া যাবে না।

আরও পড়ুনঃ  সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

এছাড়া ইফতার সরবরাহ করতে হবে অনুমোদিত ক্যাটারিং কোম্পানির মাধ্যমে। এবং যারা রোজাদারদের সেবা প্রদান করবেন তাদের তথ্য ওয়েবসাইটে সার্বক্ষণিক আপডেট করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।