নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মহাসড়কে ৫ ব্যক্তির প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসের চালক গ্রেফতার

জুন ২৩, ২০২৫ ৫:৪৮ 👁️ ৬৫ views
Link Copied!

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবনাতলা বাসস্ট্যান্ডে- পাঁচ ব্যক্তির প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় ঘাতক মোড়ল পরিবহনের বাসের চালক রবিউল ইসলামকে (২৪) গ্রেফতার করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ। শনিবার রাতে ঝালকাঠির নলছিটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে তাকে থানা থেকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রোকিবুজ্জামান।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

গ্রেফতারকৃত রবিউল ইসলাম ঝালকাঠি জেলার নলছিটি থানার ডুবিল মগর গ্রামের নূর মোহাম্মদ মিয়ার ছেলে।

এ বিষয়ে ওসি গণমাধ্যম কর্মীদের জানান, গত ৪ জুন, ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবনাতলা বাসস্ট্যান্ডে, মোড়ল পরিবহন বাসের সঙ্গে একটি মাহিন্দ্র’র (থ্রি হুইলার) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ৪ জন ও ভাঙ্গা হাসপাতালে নেয়ার পর আরও একজন সহ মোট ৫ জন যাত্রী নিহত হোন। এ ঘটনায় মামলার প্রধান আসামি ওই বাসের চালক রবিউলকে তার নানাবাড়ি ঝালকাঠির নলছিটি গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। রবিবার সকালে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

সম্প্রতি, মহাসড়কের বাবনাতলা বাসস্ট্যান্ডে বরিশাল থেকে ঢাকাগামী মোড়ল পরিবহন নামের একটি বাসের সঙ্গে ভাঙ্গা থেকে টেকেরহাট গামী একটি যাত্রীবাহী মাহিন্দ্র’র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে, বাবা-ছেলেসহ মাহিন্দ্রতে থাকা পাঁচ জন যাত্রী নিহত হয়, আহত হন তিন জন। নিহত বাবা-ছেলেসহ একই পরিবারের ৩ জনের বাড়ি মাদারীপুরের শিবচর থানায় ও অন্নান্যরা ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের ও পৌরসভার কুটিবাড়ী চরকান্দা গ্রামের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।