চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক আহসান হাবিব প্রবাসে অসুস্থ হবার পর এখন বাড়িতে প্যারালাইজড হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন অবস্থায় চিকিৎসার কাজে আর্থিকভাবে সহযোগিতা করতে এগিয়ে আসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহপাঠী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে মাটির ব্যাংক ভেঙে ১৩ হাজার ৬১০ টাকা প্রদান করে অসুস্থ অভিভাবককে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের শংকরবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাটির ব্যাংকে জমানো ১৩ হাজার ৬১০ টাকা দিয়েছে ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবককে। রোববার বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের টাকা জমানোর মাটির ব্যাংকটি হস্তান্তর করা হয়। শংকরবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়েরি এক শিক্ষার্থীর অভিভাবক অসুস্থ আহসান হাবিবের স্ত্রীর হাতে মাটির ব্যাংকটি তুলে দেন বিদ্যালয়ের...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক আহসান হাবিব প্রবাসে অসুস্থ হবার পর এখন বাড়িতে প্যারালাইজড হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন অবস্থায় চিকিৎসার কাজে আর্থিকভাবে সহযোগিতা করতে এগিয়ে আসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহপাঠী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে মাটির ব্যাংক ভেঙে ১৩ হাজার ৬১০ টাকা প্রদান করে অসুস্থ অভিভাবককে।
শংকরবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়েরি এক শিক্ষার্থীর অভিভাবক অসুস্থ আহসান হাবিবের স্ত্রীর হাতে মাটির ব্যাংকটি তুলে দেন বিদ্যালয়ের দুই শিক্ষার্থী।