নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মাঠ থেকে হাসপাতাল হয়ে সাজঘরে বুমরাহ, স্ক্যান রিপোর্টের অপেক্ষায় ভারত

জানুয়ারি ৪, ২০২৫ ২:৫৬ 👁️ ২৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : সিডনিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির কিছু পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভারতের অধিনায়ক ও পেস তারকা জসপ্রীত বুমরাহকে। চোট পাওয়ায় স্ক্যান করাতে তাকে নিয়ে যান ভারতীয় দলের চিকিৎসক। চা বিরতির পর ভারতের সাজঘরে দেখা গেল সিডনি টেস্টে ভারতীয় দলের অধিনায়ককে। ফলে স্বস্তি ফিরেছে ভারতীয় শিবিরে।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বুমরাহ কোথায় এবং কীভাবে চোট পেয়েছেন, তা জানা যায়নি। ভারতীয় শিবিরের পক্ষ থেকে কিছু জানা যায়নি। হাসপাতালে যাওয়ার সময় সাজঘরের সিঁড়ি দিয়ে স্বাভাবিক ভাবেই নামতে দেখা গিয়েছে তাকে। নিজেই হেঁটে গিয়ে গাড়িতে ওঠেন। যদিও মনে করা হচ্ছে, সম্ভবত গুরুতর কোনও সমস্যা হয়েছে তার। না হলে খেলার মাঝখানে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে হত না। বুমরাহকে মাঠ ছাড়তে হওয়ায় নেতৃত্বের দায়িত্ব নিতে হয় কোহলিকে।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মধ্যাহ্নভোজের বিরতির পর সতীর্থদের সঙ্গেই মাঠে নামেন বুমরাহ। তবে এক ওভার বল করার পরই মাঠ ছাড়তে হয় তাকে। সাজঘরে তাকে পরীক্ষা করেন ভারতীয় দলের চিকিৎসক। তার পর চোটের জায়গায় স্ক্যান করানোর জন্য তাকে সিডনির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে বুমরাহের চোট কতটা গুরুতর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।