নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মাদুশঙ্কার ৫ উইকেট ছাপিয়ে ভারতের ৩৫৭

নভেম্বর ২, ২০২৩ ৭:৫০ 👁️ ৫৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ইনিংসের দ্বিতীয় বলেই দুর্দান্ত এক ডেলিভারিতে উড়িয়ে দিলেন রোহিত শর্মার স্টাম্প। এরপর শিকার করেন আরও চার ব্যাটারকে।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

কিন্তু দিলশান মাদুশঙ্কার ফাইফার ভারতের রানের গতিকে রুখতে পারেনি। শুভমান গিল, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের ফিফটিতে শ্রীলঙ্কার ওপর ৩৫৮ রানের পাহাড়সময় লক্ষ্য চাপিয়েছে স্বাগতিকরা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৩৫৭ রান করেছে ভারত। ইনিংসের প্রথম বলে চার মারা অধিনায়ক রোহিত শর্মা সাজঘরে ফেরেন পরের বলেই। কিছুটা নড়বড়ে লাগছিল বিরাট কোহলি ও শুভমান গিলকে। দুজনেই নতুন জীবন পেয়ে দ্বিতীয় উইকেটে গড়লেন ১৮৯ রানের জুটি। সেঞ্চুরির পথে থাকলেও আক্ষেপ নিয়ে ফেরেন তারা।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

৯২ বলে ১১ চার ও ২ ছক্কায় ৯২ রানে মাদুশঙ্কার শিকার হন গিল। এর কিছুক্ষণ পর মাদুশঙ্কার বলেই পথ হারান কোহলি। ৪৯তম সেঞ্চুরির অপেক্ষা বাড়িয়ে ৯৪ বলে ১১ চারে ৮৮ রান করেন তিনি। অল্প সময়ে দুই সেট ব্যাটারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। তবে সেটা সামাল দেন শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। চতুর্থ উইকেটে ৬০ রান যোগ করেন তারা।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

রাহুল ২১ রানে ফিরে গেলেও একপ্রান্ত আগলে রাখেন আইয়ার। ৪৮তম ওভারে আউট হওয়ার আগে খেলেন ৫৬ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৮২ রানের ঝোড়ো ইনিংস। এরপর রবীন্দ্র জাদেজার ২৪ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংসে সাড়ে তিনশ পার করে ভারত।

লঙ্কানদের হয়ে ৫ উইকেট শিকারের পেছনে ৮০ রান খরচ করেন মাদুশঙ্কা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।