নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মানুষকে সাহায্যে এগিয়ে যাওয়া ছেলেটি বাঁচার জন্য সাহায্য চায়

অক্টোবর ২২, ২০২৩ ৬:৩৫ 👁️ ৯৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: বন্যার সময় ত্রাণ সংগ্রহ করে ছুটে বেড়িয়েছেন দুর্গত এলাকায়। কনকনে শীতের মাঝে শীতার্তদের জন্য নিয়ে গিয়েছেন গরম কাপড়। অসুস্থ-দুস্থ-অসহায় মানুষের জন্য টাকা সংগ্রহ করে পৌঁছে দিয়েছেন নিজ দায়িত্বেই। এত এত কাজ করে যে ছেলেটি মানুষের পাশে দাঁড়াতো, সেই ছেলেটিই এখন ভীষণ অসুস্থ। বাঁচার জন্য হৃদয়বানদের সহায়তা প্রয়োজন তাঁর।
ছেলেটির নাম সিরাজুল ইসলাম সিরাজ। তিনি মরণব্যাধী ব্রেন টিউমারে আক্রান্ত। সিরাজ রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থী। বাড়ি রাজশাহীর কাটাখালীতে। পড়াশোনার পাশাপাশি রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব, স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাব, শুভসংঘসহ কলেজের প্রায় সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন সিরাজ। পড়াশোনা শেষে চাকরিও জুটেছিল ভাল। এখন সবকিছুই থেমে গেছে।
ইতোমধ্যে ভারতে নিয়ে সিরাজের মস্তিষ্কে ৭ বার অস্ত্রোপচারের পর টিউমার অপসারণ করা হয়েছে। এখন চলছে কেমো থেরাপি পর্ব। গত দুই বছরে চিকিৎসার ব্যয়ভারে সিরাজের পরিবার ক্লান্ত। অর্থাভাবে এখন তার চিকিৎসা প্রায় থমকে গেছে। দ্রুত চিকিৎসার জন্য এখনও অনেক অর্থের প্রয়োজন। তাই আর্থিক সাহায্যের জন্য হৃদয়বানদের অনুরোধ জানিয়েছে সিরাজের পরিবার। ০১৭৯৮১৯১৫০৯ নম্বরের বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে সহযোগিতা পাঠানো যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।