নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মানুষের কল্যাণে কাজ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি এমপি আসাদের আহ্বান 

জানুয়ারি ১৪, ২০২৪ ৮:১৫ 👁️ ৭৯ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ মানুষের কল্যাণে কাজ করার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

আরও পড়ুনঃ  পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

তিনি বলেন, আমাদের প্রতিটি কাজের পেছনের মুল উদ্দেশ্য থাকবে মানুষের কল্যাণ করা। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। তাদের প্রত্যাশা পুরণ করা আমাদের দায়িত্ব।

নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পবা-মোহনপুরে কোন দলীয় বিভক্তি থাকবে না। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, আমরা দেশরত্ন শেখ হাসিনার লোক এটিই আমাদের বড় পরিচয়। এর মাঝে যারা নিজস্ব বলয় তৈরীর চেষ্টা করবেন তারা ভুল করবেন। রোববার সকালে পবা ও মোহনপুরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী শুভেচ্ছা জানাতে এলে নব নির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

আসাদুজ্জামান নেতা কর্মীদের বলেন, আপনারা নিজ নিজ এলাকার সমস্যাগুলো চিহ্নিত করুন। মানুষের সাথে কথা বলুন, তাদের চাওয়াগুলোর প্রতি সম্মান জানান, সেগুলো পুরণ করার জন্য আমরা আন্তরিতভাবে কাজ করতে চাই।

রোববার সারাদিনই রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। নগরীর সিটিহাট সংলগ্ন রাজশাহী জেলা আওয়ামীলীগের কার্যালয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন তারা।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

সকালে শুভেচ্ছা জানাতে আসেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ড. আলমগীর কবির। এসময় তার সাথে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক।

এছাড়াও, এদিন বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, আওয়ামীলীগ  ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ নব নির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।