নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

মান্দায় আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অক্টোবর ২৫, ২০২৬ ১০:০৬ 👁️ ১৪ views
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  ইউরোপে যে কারণে এক ঘণ্টা পেছাচ্ছে ঘড়ির কাঁটা

রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রসাদপুর বাজারের খড়পট্টি মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ মোকলেছুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্যের স্ত্রী লায়লা বারী।

আরও পড়ুনঃ  জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই : আসাদুল হাবিব দুলু

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, বিএনপি নেতা নূর বক্স মণ্ডল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সহসভাপতি আল মামুন, উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, তালহা, যুবায়ের, প্রভাষক নুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক এবং মান্দা কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিসালাত সাজিদ প্রমুখ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

সমাবেশে বক্তারা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতার প্রতিবাদ জানান। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।