নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মান্দায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মার্চ ৮, ২০২৬ ১১:১৮ 👁️ ৩০ views
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  বাঘায় গরুচুরির ঘটনায় গণপিটুনিতে নিহত ১, চিকিৎসাধীন ১

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  নিজ বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, সমতা ও ক্ষমতায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।