নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মান্দায় ভূমি সংক্রান্ত বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত

ডিসেম্বর ২২, ২০২৫ ১০:৪৪ 👁️ ২৩ views
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় ভূমি সেবা সংক্রান্ত গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার মৈনম-গনেশপুর ইউনিয়ন ভূমি অফিস চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ গণ শুনানীর উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আখতার জাহান সাথী।

আরও পড়ুনঃ  ১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

এসময় মৈনম-গনেশপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহফুজার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী(বাবুল) উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এমদাদুল হক। এছাড়া ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

গণশুনানিতে নামজারি আবেদন গ্রহণ ও নামজারি কেসের শুনানি, নাগরিক নিবন্ধন, কর প্রদান, ডিজিটাল ভূমি রেকর্ড ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে খতিয়ান প্রাপ্তি ও খতিয়ান সংশোধনের আবেদন, খাস জমি বন্দোবস্তের আবেদন, ভিপি কেসের আওতায় লীজ প্রাপ্তি, লীজ নবায়ন ও লীজমানি প্রদানসহ বিভিন্ন ধরনের ভূমিসেবা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে রাজশাহী নগর বিএনপির শুভেচ্ছা

গণ শুনানীর উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আখতার জাহান সাথী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।