মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় স্বামীর নির্যাতনে জেসমিন আরা (২২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধু কুসুম্বা দীঘিরপাড় গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী ও কুসুম্বা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কুবাদ আলীর মেয়ে। এঘটনায় ওই গৃহবধুর স্বামী উজ্জল হোসেন, শশুর ইউনুস আলী ও শাশুড়ী জোসনা বেগমকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার কুসুম্বা দীঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, পারিবারিক কলহের জেরে ঘটনারদিন রাতে স্বামীর উপর্যুপরি মারপিটে গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য নাটকীয়ভাবে শশুর পরিবারের লোকজন রাতেই রাজশাহী মেডিকেলে চিকিৎসার জন্য নেওয়ার কথা বলে গৃহবধূকে নিয়ে ফিরে আসে। পরে গৃহবধুর বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযুক্তা খবর প্রচার করে অভিযুক্তরা। পরে একই খবর নিহতের পরিবারকে দেন তাঁরা। স্বামীর নির্যাতনে মৃত্যুর ঘটনাটি এলাকাবাসী জানতে পারলে...
Developed by BDITHOST