নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মামুন ও আশার মিউজিক ভিডিও ‘ঈদ এলো ঈদ’

মার্চ ২৭, ২০২৫ ৮:৫৫ 👁️ ২২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ। সেই ঈদের আনন্দ আরও বাড়াতে নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছে ‘এফকে মিউজিক ভিডিও স্টেশন’। কবি ও সাংবাদিক রফিক মুয়াজ্জিনের লেখা ‘ঈদ এলো ঈদ’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছেন উদীয়মান কণ্ঠশিল্পী মামুন মন্ডল ও আফরোজ জাহান আশা।

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

গানটি সুর করেছেন ক্লোজআপ ওয়ান খ্যাত তারকা কণ্ঠশিল্পী সাজু আহমেদ সরকার। সংগীতায়োজন করেছেন প্রিতম কবি।

কুড়িগ্রাম জেলার একটি মনোরম রিসোর্টে এ গানের চিত্রায়ণ করা হয়েছে। এতে অভিনয় করেছেন মিতালী ও জাহিদসহ অন্যরা। ভিডিও ডিরেক্টশন দিয়েছেন এফকে বাবু। চিত্রগ্রহণ করেছেন অনিক দাস।

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

গানটি সম্পর্কে কণ্ঠশিল্পী মামুন মন্ডল এবং আফরোজ জাহান আশা বলেন, দর্শক-শ্রোতাদের ঈদের আনন্দ দ্বিগুণ করতে আমাদের এ আয়োজন। গানটি নিয়ে আমরা খুবই আশাবাদী।

আরও পড়ুনঃ  স্পর্শিয়া এবার ‘লালপরী’

এফকে মিউজিক ভিডিও স্টেশনের কর্ণধার এফকে বাবু বলেন, এখন পর্যন্ত যতগুলো ঈদের গান রিলিজ হয়েছে, সেগুলোর মধ্যে আমাদের এ গানটি ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করছি। মামুন ভাই এবং আফরোজ জাহান আশা চমৎকার গেয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।