নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মা হারালেন অভিনেতা তারিক স্বপন

আগস্ট ২০, ২০২৩ ৭:১৩ 👁️ ৭৫ views
Link Copied!

অনলাইন ডেস্কঃ ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তারিক স্বপনের মা আফরোজা বেগম লিলি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৯ আগস্ট) শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করার পরে না ফেরার দেশে পাড়ি জমালেন এই অভিনেতার মা। এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন স্বপন নিজেই।
মাকে হারিয়ে ভেঙে পড়েছেন তারিক স্বপন। তিনি বলেন, ‘উফ মা! আমাদের রেখে চলেই গেলে! আর কোনোদিনই তোমার সাথে দেখা হবে না, কথা হবে না। মা বলে তোমাকে ডাকতে পারব না। এই পৃথিবীর দ্বিতীয় কেউ তুমি ছাড়া তোমার সন্তানের কষ্ট অনুভব করবে না। এই নির্মম নিষ্ঠুরতার জীবন নিয়ে কেন যে আমরা পৃথিবীতে আসি! হে মহান আল্লাহ রাব্বুল আলামীন আমার মাকে আপনি বেহেশত নসিব করুন।’

আরও পড়ুনঃ  বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

তারিক স্বপনের মায়ের মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনের অনেকে সমবেদনা জানিয়েছেন। এছাড়াও অনেক অভিনয়শিল্পী শোক প্রকাশ করেছেন।
চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’, গোলাম ফরিদা ছন্দা লিখেছেন, ‘এই বেদনার কোনো সান্ত্বনা হয় না।’ নাট্যকার মাসুম রেজা লিখেন, ‘তার আত্মার শান্তি কামনা করছি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।