নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মিচেলের সেঞ্চুরির পর তিন বলে ২ উইকেট হারাল নিউজিল্যান্ড

নভেম্বর ১৫, ২০২৩ ১০:২১ 👁️ ৭৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ড্যারেল মিচেল ও কেন উইলিয়ামসনের জুটিতে ভালোই এগোচ্ছিল নিউজিল্যান্ড। অনবদ্য ব্যাটিংয়ে সেঞ্চুরি করেন মিচেল। এরপর খেই হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ তুলে দেন অধিনায়ক কেন উইলিয়ামসন।
এরপর এক ব্যাটিংয়ে নেমে এলবিডব্লিউ হয়ে ফেরেন টম ল্যাথাম। ২ উইকেটে ২২০ রান করা নিউজিল্যান্ড এরপর মাত্র শূন্য রানের ব্যবধানে হারায় ২ উইকেট।

আরও পড়ুনঃ  রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনার ঘোষণা ভূমিমন্ত্রীর

বুধবার রেকর্ড রান করার দিনে জোড়া সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। কোহলি ১১৩ বলে ৯টি চার আর ২টি ছক্কার সাহায্যে ১১৭ রান করেন। ওয়ানেডে ক্রিকেটের ইতিহাসে এদিন রেকর্ড ৫০তম সেঞ্চুরি হাঁকান তিনি। এতদিন ৪৯টি সেঞ্চুরি করে শীর্ষে ছিলেন শচীন টেন্ডুলকার।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৯৭ রানের রেকর্ড গড়ে ভারত।

কোহলির সেঞ্চুরির দিনে বিধ্বংসী ব্যাটিংয়ে ৬৭ বলে তিনটি চার আর ৮টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন শ্রেয়াস আইয়ার। তিনি ৭০ বলে ৪টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ১০৫ রান করে ফেরেন।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরি। শুভমান গিলের ৬৬ বলের ৮টি চার আর তিনটি ছক্কায় গড়া অনবদ্য ৮০* এবং অধিনায়ক রোহিত শর্মার ২৯ বলের ৪৭ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৯৭ রানের রেকর্ড গড়ে ভারত। এছাড়া ২০ বলে ৩৯ রানের অনবদ্য ইনিংস খেলেন লোকেশ রাহুল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।