অনলাইন ডেস্ক : বাংলাদেশের নারী ফুটবলের জন্য আজকের (বুধবার) দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী এশিয়ান কাপ বাছাইয়ে আজ স্বাগতিক মিয়ানমারকে হারাতে পারলেই প্রথমবারের মতো এশিয়া কাপ ফুটবলে মূলপর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে সাধারণত একাদশ গণমাধ্যমে সরবরাহ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ গুরুত্বপূর্ণ ম্যাচের দুই ঘণ্টা আগেই ফেসবুক পেজে তারা একাদশ প্রকাশ করেছে। গত ২৯ জুন বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলে জয় পাওয়া একাদশই মূলত খেলবে আজ, অর্থাৎ অপরিবর্তিত দল নিয়ে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। ফিফা র্যাঙ্কিংয়ে মিয়ানমারের অবস্থান ৫৫। আক্রমণাত্মক খেলা দলটির বিপক্ষে বাংলাদেশের গোলপোস্ট অক্ষত রাখার দায়িত্ব দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক ঋতুপর্ণা চাকমার। রক্ষণে অধিনায়ক আফিদার সঙ্গী শিউলি আজিম ও শামসুন্নাহার। মিডফিল্ডে বাংলাদেশের প্রাণ মনিকা চাকমা।...
Developed by BDITHOST