নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মিরপুরে অনুশীলন শেষে বেরিয়ে গেলেন সাকিব

অক্টোবর ২৬, ২০২৩ ১:১৪ 👁️ ৯৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক: তিন ঘণ্টার বেশি সময়ের অনুশীলন শেষ করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপে নিজের বাজে ফর্ম কাটাতে মরিয়া সাকিব আচমকা দেশে ফিরে এসেছেন সাবেক কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে। তার এই আকস্মিক ফেরা নিয়ে দুদিন ধরেই বেশ উত্তপ্ত দেশের ক্রীড়াঙ্গন। তবে শেষ পর্যন্ত জানা যায়, ক্রিকেট সংক্রান্ত কাজের জন্যই দেশে আসা তার।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ব্যক্তিগত অনুশীলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মত মিরপুরে আসেন সাকিব আল হাসান। সকাল ৯টা ৭ মিনিটে মিরপুর শেরে-ই বাংলার ইনডোর স্টেডিয়ামে এসেছিলেন সাকিব। এরপর সেখানে ৩ ঘন্টার বেশি সময় ধরে অনুশীলন শেষে দুপুর ১২টা ৪২ মিনিটে ত্যাগ করেছেন মিরপুর।
এ সময় সাকিবের সঙ্গে ছিলেন তার কোচ নাজমুল আবেদিন ফাহিম। এসময় তারা কেউই গণমাধ্যমের সামনে আসেননি।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

জানা গেছে বিকেল ৪ টার ফ্লাইটে কলকাতার উদ্দেশে দেশ ছাড়বেন সাকিব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।