অনলাইন ডেস্ক : মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট ২০২৪ জয়ী হয়েছেন ১৮ বছর বয়সী রিয়া সিং। রোববার রাজস্থানের জয়পুরে গ্র্যান্ড ফিনালেতে তার নাম ঘোষণা করা হয়। এই শিরোপায় রীতিমতো আবেগপ্রবণ রিয়া। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর খেতাব জয় করে আমি খুবই কৃতজ্ঞ। এই জায়গায় পৌঁছানোর জন্য আমি অনেকটা পরিশ্রম করেছি। আমি নিজেকে এই জয়ের জন্য যোগ্য বলে মনে করি। আগে যারা জয়ী, তাদের থেকেও ভীষণভাবে অনুপ্রাণিত আমি।’ রিয়ার জীবনের এমন অনেকগুলো বিষয় রয়েছে, যা অনেকেই জানে না । এই পুরস্কার জয়ের জন্য দীর্ঘদিন ধরে প্রচুর চেষ্টা করেছেন। অভিনেত্রী ঊর্বশী রাউতেলা এই অনুষ্ঠানের একজন বিচারক ছিলেন। তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল এই বছর মিস ইউনিভার্সে আমাদের দেশ ভালো ফল করবে। সব প্রতিযোগীই ভীষণই পরিশ্রমী এবং নিবেদিত প্রাণ।...
Developed by BDITHOST