নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

‘মুজিব’র শো বেড়েছে প্রায় দ্বিগুণ

অক্টোবর ২২, ২০২৩ ৬:০৩ 👁️ ৯৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবননির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা শুক্রবার (১৩ অক্টোবর) সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকে সিনেপ্লেক্সগুলোতে সাড়া ফেলছে সিনেমাটি।
আরিফিন শুভ অভিনীত এ সিনেমা দেখার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথম সপ্তাহে দেশের সবচেয়ে আধুনিক সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় ১৮টি শো চলছিল। তবে দর্শক চাহিদার কারণে শো দ্বিগুণ বাড়িয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

সোমবার থেকে ৩৩টি করে শো চলবে ‘মুজিব’ সিনেমার। এমন তথ্য জানিয়েছে সিনেমাটির পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
স্টার স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষও এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ‘মুজিব’ সিনেমা স্টার সিনেপ্লেক্সে ভাল ব্যবসা করছে।

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

দর্শক চাহিদা বাড়ায় মুক্তির দুদিন না যেতেই ১৫৩ থেকে ১৬১ সিনেমা হল পায় ‘মুজিব’। দ্বিতীয় সপ্তাহে এসে সেই সংখ্যা হয়েছে ১৬৪।

ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।
২০২১ সালের জানুয়ারির শেষদিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।