নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মুরাদনগরে নারীকে ধর্ষণের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

জুন ২৯, ২০২৫ ৬:৩২ 👁️ ২৬ views
Link Copied!

রাবি প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাম ছাত্রনেতারা। রোববার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী চত্বরে গিয়ে শেষ হয়।

আরও পড়ুনঃ  পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়নের রাবি শাখার কোষাধ্যক্ষ কায়সার আহমেদ বলেন, কুমিল্লার ঘটনায় ধর্ষিতাকে ন্যায়বিচার না দিয়ে ধর্ষিতার উপর যে নির্যাতন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশের তীব্র নিন্দা জানাই। পাশাপাশি জড়িতদের শাস্তির দাবি জানাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণ-অভ্যুত্থানের যে ন্যূনতম আশা তা পূরণে ব্যর্থ। বিগত ফ্যাসিস্ট আলমের মতোই এখনো বিচারহীনতার রাজনীতি এদেশে কায়েম হচ্ছে। আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানাচ্ছি।’

আরও পড়ুনঃ  হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক তারেক আশরাফ বলেন, ‘আমরা যখন ধর্ষণের ঘটনাগুলো পর্যবেক্ষণ করি তখন দেখা যায় সমাজের শ্রেনিগতভাবে দুর্বল নারীরা বেশি ধর্ষণের শিকার হচ্ছে। কুমিল্লার ঘটনা ভিডিও যদি ভাইরাল না হতো ধর্ষক বিচারের আওতায় আসতো না। সমাজে ধর্ষক তৈরি হয় রাজনৈতিক ক্ষমতার ছায়াতলে। এদেশের যে ক্ষমতা কাঠামো সে ক্ষমতা কাঠামোই ধর্ষক তৈরিতে উদ্ভুদ্ধ করে। অভ্যুত্থান পরবর্তী সময়ে যে চেতনাগত পরিবর্তন হওয়ার কথা ছিলো তার কিছুই হয়নি।’

আরও পড়ুনঃ  লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন- ছাত্র গণমঞ্চের যুগ্ম সদস্য সচিব সজল কুমার, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শামীন ত্রিপুরা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ফুয়াদ রাতুলসহ বাম নেতাকর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।