নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির

মার্চ ২১, ২০২৫ ৩:৩৮ 👁️ ১৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গাজায় ইসরায়েলি তাণ্ডব পুনরায় শুরু হওয়ার তীব্র নিন্দা জানিয়ে এই আগ্রাসনকে অত্যন্ত বড় ধরনের অপরাধ ও বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা’র উদ্ধৃতি দিয়ে তেহরান থেকে এএফপি এই খবর জানিয়েছে।

আরও পড়ুনঃ  চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

তিনি বলেছেন, এটি পুরো মুসলিম উম্মাহর সঙ্গে সম্পর্কিত বিষয়। আর তাই গোটা উম্মাহকে সব ধরনের মতভেদ ভূলে এই অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এবং ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের সব অঞ্চলের মুক্তিকামী সবাইকে এই বিশ্বাসঘাতকতামূলক ও বিপর্যয়কর পদক্ষেপ মোকাবেলা করতে হবে যাতে আবারও শিশু-হত্যা, ঘরবাড়ি ধ্বংস ও ফিলিস্তিনি জনগণকে শরণার্থী হতে না হয়।

আরও পড়ুনঃ  হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মার্কিন সরকার এই বিপর্যয়ের দায়দায়িত্বের শরিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী মার্কিন সরকারের ইশারায় অথবা তাদের সম্মতিতে এই অপরাধযজ্ঞ চালিয়েছে ইসরায়েল।

তিনি বলেছেন, ইয়েমেনের ওপর ও দেশটির বেসামরিক জনগণের ওপর হামলাও আরও এক অপরাধযজ্ঞ যা অবশ্যই ঠেকাতে হবে।

ইরানের সর্বোচ্চ নেতা গতকাল বৃহস্পতিবার ফার্সি নববর্ষ ১৪০৪ শুরু হওয়া উপলক্ষে দেওয়া ভাষণের একাংশে এসব মন্তব্য ও আহ্বান তুলে ধরেন।

ইরানা জানিয়েছে, আলী খামেনি ইরানের জন্য নতুন ফার্সি বছরের নামকরণ করেন ‘উৎপাদনের জন্য পুঁজি-বিনিয়োগের’ বছর হিসেবে।

তিনি এ প্রসঙ্গে বলেছেন, দামেস্কে ইরানের কয়েকজন সামরিক উপদেষ্টার শাহাদাত বরণ, ইরানি জাতির জনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি’র শাহাদাত এবং এরপর তেহরান ও লেবাননের তিক্ত ঘটনাবলীর কারণে ইরানি জাতি ও ইসলামী উম্মাহ বেশ কয়েকজন মূল্যবান ব্যক্তিত্বকে হারিয়েছে এই ফার্সি বছরে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বড় বড় নানা দুর্ঘটনা ও জটিল সমস্যা সত্ত্বেও ইরানি জাতি দৃঢ় আধ্যাত্মিক মনোবল ও ঐক্য এবং উচ্চমানের প্রস্তুতি দেখাতে সক্ষম হন। যার বহিপ্রকাশ দেখা গেছে প্রিয় প্রেসিডেন্টের মৃত্যুর পর তাকে শেষ বিদায় জানাতে আসা বিপুল জনগণের উচ্চতর মনোবল ও শ্লোগানগুলোতে। আর এ থেকে প্রমাণ হয়েছে যে বড় ধরনের বিপদ-মুসিবতও ইরানি জাতির মধ্যে দুর্বলতার অনুভূতি সৃষ্টি করতে সক্ষম নয়।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।