নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মেকআপ ছাড়া পিয়া জান্নাতুল দেখতে কেমন?

মার্চ ১৮, ২০২৫ ৯:৩৬ 👁️ ১৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : জনপ্রিয় মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল। তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।

আরও পড়ুনঃ  কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিয়া জান্নাতুল বেশ সক্রিয় রয়েছেন। সম্প্রতি তিনি একটি ছবি শেয়ার করেছেন। যেখানে ভক্ত-অনুরাগীদের মাঝে মেকআপ ছাড়া ধরা দিয়েছেন।

আরও পড়ুনঃ  বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

ছবিতে দেখা যায়, খোলা চুলে মিষ্টি হাসিতে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। ছবি শেয়ার করে পিয়া ক্যাপশনে লিখেছেন, ‘মেকআপ ছাড়া, ভয় পেয়ো না।’ কমেন্টে বক্সে নেটিজেনরা অভিনেত্রীর বেশ প্রশংসা করেছেন।

একজন নেটিজেনের কথায়, ‘ন্যাচারাল সবকিছুই সুন্দর। তাই ন্যাচারাল লুকে আপনাকে অসাধারণ লাগছে।’ আরেকজনের ভাষ্য, আমি মনে করি কোনো ধরনের মেকআপ ছাড়া আপনাকে অনেক বেশি সুন্দর লাগে। তাই মেকআপ না করলে ভালো হবে।’

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

প্রসঙ্গত, শোবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত পিয়া জান্নাতুল। সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি। হবিগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে তিনি কাজ করতেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।