নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মেয়রের সাথে তায়েকোয়ানদোতে রানার্সআপ দলের সাক্ষাৎ

অক্টোবর ৩০, ২০২৩ ৮:৪৩ 👁️ ৬৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন চতুর্থ নেপাল ওপেন ইন্টারন্যাশনাল তায়েকোয়ানদোতে বাংলাদেশের পক্ষে রানার্সআপ ট্রফি অর্জনকারী রাজশাহীর দল। সোমবার বিকেলে নগর ভবনে গিয়ে মেয়রের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এ সময় রানার্সআপ ট্রফি জয়ী রাজশাহীর দলের খেলোয়াড়, টিম ম্যানেজারসহ সবাইকে শুভেচ্ছা জানান মেয়র। চতুর্থ নেপাল ওপেন ইন্টারন্যাশনাল তায়েকোয়ানদোতে বাংলাদেশের পক্ষে রাজশাহীর দল জয় করে সাতটি স্বর্ণ। এ ছাড়া তিনটি সিলভার ও সাতটি ব্রোঞ্জ পদক আসে। দেশের হয়ে রাজশাহী জেলা তায়কোয়ানদো অ্যাসোসিয়েশন রানার্সআপ ট্রফি অর্জন করে। দলের কোচ হিসেব ছিলেন সাকলায়েন জনি। টিম ম্যানেজার ছিলেন রফিকুল ইসলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।