নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন বাবা, সড়কেই প্রাণ গেল দু’জনের

জুন ২৪, ২০২৫ ২:৪৮ 👁️ ৩৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে নৈশ্যকোচ ও থ্রি-হুইলারের সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। বাবা-মেয়ের মৃত্যুতে তাদের পরিবার ও এলাকাবাসীর কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মঙ্গলবার (২৪ জুন) সকালে সদর উপজেলার ভূল্লী থানার খোশবাজার এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পোস্ট অফিস পাড়ার আবু হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রুবাইয়া খাতুন (১৫)।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল বলেন, মঙ্গলবার সকালে আশরাফুল ইসলাম তার মেয়ে রুবাইয়াকে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য পাগলু গাড়ি নামে পরিচিত ডিজেলচালিত থ্রি-হুইলারে করে রওনা হন। পথে গাড়িটি ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ওঠা মাত্র পেছন থেকে আসা পঞ্চগড়গামী একটি মিনিবাস ওই গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফুল ইসলাম নিহত এবং ও রুবাইয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় রুবাইয়াকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ওসি আরও বলেন, একই ঘটনায় বাবা-মেয়ে নিহত। সত্যিই হৃদয়বিদারক একটি ঘটনা। ঘটনার পরপরই বাসচালক ও হেলপার গাড়ি রেখে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি এবং চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।