নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মেয়েদের বৈশ্বিক টুর্নামেন্টে নারী কোচ বাধ্যতামূলক করল ফিফা

মার্চ ২১, ২০২৬ ৫:৩১ 👁️ ৮৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : নারী ফুটবলের যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে দলগুলোর কোচিং প্যানেলে অবশ্যই দু’জন নারী কোচ রাখার নিয়ম করেছে ফিফা। কেবল তাই নয়, তাদের অবশ্যই প্রধান কোচ কিংবা সহকারী কোচ হতে হবে। সম্প্রতি অনুষ্ঠিত ফিফার সভায় নতুন বিধান অনুমোদন এবং তাৎক্ষণিকভাবে কার্যকরের নির্দেশনা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার

আসন্ন অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ এবং ফিফা উইমেন্স চ্যাম্পিয়ন্স কাপ থেকেই এই নিয়ম প্রযোজ্য হবে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দলের ব্যাকরুম স্টাফে অন্তত দুইজন নারী থাকতে হবে, যার মধ্যে একজনকে প্রধান কোচ বা সহকারী কোচ হতে হবে। এই বিধান ফিফার অধীনে অনুষ্ঠিত সব নারী ফুটবল টুর্নামেন্টে প্রযোজ্য হবে, এর মধ্যে রয়েছে যুব ও সিনিয়র পর্যায়ের প্রতিযোগিতা, জাতীয় দলভিত্তিক এবং ক্লাব পর্যায়ের টুর্নামেন্ট।

আরও পড়ুনঃ  নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

ফিফার প্রধান ফুটবল অফিসার জিল এলিস জানিয়েছেন, ‘বর্তমানে কোচিংয়ে নারীর সংখ্যা খুবই কম। পরিবর্তন ত্বরান্বিত করতে আমাদের আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। পরিষ্কার পথ তৈরি, সুযোগ বাড়ানো এবং সাইডলাইনে নারীদের উপস্থিতি বাড়াতে হবে। ফিফার নতুন এই নিয়ম এবং লক্ষ্যভিত্তিক উন্নয়ন কর্মসূচি বর্তমান ও ভবিষ্যৎ নারী কোচদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।’

সর্বশেষ ২০২৩ নারী বিশ্বকাপে ৩২টি দলের মধ্যে মাত্র ১২টি দলের প্রধান কোচ ছিলেন নারী। কোচিংয়ে নারীদের সংখ্যা আরও বাড়ানোর তাগিদ দিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ফুটবলের গুরুত্বপূর্ণ পদগুলোতে আরও বেশি নারী থাকা জরুরি। তাই নারীদের আরও বেশি করে এই খাতে যুক্ত করতে হবে।’

আরও পড়ুনঃ  চিকিৎসক ও রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তিনি আরও বলেন, ‘নারী দলগুলোতে আরও বেশি নারী কোচ থাকা উচিত, এ বিষয়টি নিয়ে আমাদের আরও আলোচনা চালিয়ে যেতে হবে। আমরা ইতোমধ্যেই দেখেছি অনেক দক্ষ কোচ আছেন। সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নারী ফুটবলের উন্নতি ও প্রসার স্পষ্ট হয়েছে।’

ফিফার নতুন এই সিদ্ধান্তে স্পষ্ট– নারী কোচের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে তাদের। এ লক্ষ্যে বিশ্বজুড়ে নারী কোচদের উন্নত প্রশিক্ষণে জোর দিতে চায় বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। ফিফা জানিয়েছে, এটি তাদের দীর্ঘমেয়াদি কৌশলের অংশ, যেখানে কোচদের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নে ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে নারীদের নেতৃত্বের জন্য প্রস্তুত করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।