নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুল শিক্ষার্থী নিহত

জানুয়ারি ১০, ২০২৫ ২:৩৩ 👁️ ২৭ views
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরেক শিক্ষার্থী।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর-খোলঘাট আঞ্চলিক সড়কের দুর্গাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো মোটরসাইকেল চালক ইছাখালী দক্ষিণপাড়া গ্রামের পলাশ শেখের ছেলে মারুফ শেখ (১৪)ও একই গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৪)। নিহত মারুফ শেখ জালালাবাদ ইউনিয়নের পাঁচুরিয়া আলিয়া মাদ্রাসা এবং বাঁধন ফকির খালিয়া ইউনাইটেড অ্যাকাডেমির নবম শ্রেণির ছাত্র।

আরও পড়ুনঃ  চিকিৎসক ও রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে একই মোটরসাইকেলে তিন বন্ধু খালিয়া হতে দুর্গাপুর বাজারের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলের অতিরিক্ত গতি থাকায় দুর্গাপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হয়।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফ শেখ ও বাঁধন ফকিরকে মৃত ঘোষণা করেন। আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখন আহতের পরিচয় পাওয়া যায়নি।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস বলেন, দুর্ঘটনার মারুফ শেখ ও বাঁধন ফকির নামের দুজনকে হাসপাতালে আনা হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।