নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মোহনপুরে আ.লীগ নেতা আক্কাস আলী গ্রেপ্তার

অক্টোবর ২০, ২০২৪ ৮:২৫ 👁️ ২১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আক্কাস আলীকে (৪৭) গ্রেপ্তার করেছে মোহনপুর থানা পুলিশ। গতকাল শনিবার ধুরইল আইডিয়াল স্কুল এলাকায় তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। আক্কাস আলী ধুরইল তালুকদার পাড়া গ্রামের মৃত নঈম উদ্দিনের ছেলে। রবিবার (১৯ অক্টোবর) বিকালে গ্রেপ্তার আক্কাস আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

পুলিশ জানায়, গ্রেপ্তার আক্কাস আলী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর মামলার আসামী। স্থানীয়রা জানান, আওয়ামী লীগের শাসনামলে আক্কাস আলী নিয়োগ বানিজ্যসহ নানা অনিয়ম দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিলেন। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে হেলমেট বাহিনী ও কিশোর গ্যাং পরিচালনা করার অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

পুলিশ জানায়, এ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।