নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

যশোরের শার্শা’ গোগা সীমান্তে ১২ পিস ইয়াবাসহ কিশোর গ্রেফতার

মার্চ ৪, ২০২৬ ১১:০১ 👁️ ৪৩ views
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোর শার্শা উপজেলার সীমান্তে ২১ বিজিবি’র অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক কিশোর’কে গ্রেফতার করা হয়। বুধবার ৪মার্চ সন্ধ্যা ৭টার সমায় গোগা বিওপি পোস্টের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

আসামীর নাম মো. রানা হোসেন, (১৫)পিতা-আবু সাঈদমোড়ল,গ্রাম-গোগা,পোষ্ট-গোগা,থানা-শার্শা,জেলা-যশোর

২১ ​বিজিবি’র প্রেস ব্রিফিং এ জানানো হয়েছে যে, গোপন সংবাদের ভিত্তিতে ২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা বিওপি’র সদস্যরা জানতে পারে যে,সীমান্তবর্তী ঐ এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে।

আরও পড়ুনঃ  পুঠিয়া কেন্দ্রীয় মহাশ্মশানে দীর্ঘদিনের অন্ধকারের অবসান, জ্বলল আলোর বাতি

মুহুর্তে সেখানে অভিযান পরিচালনা করে উপরিল্লিখিত আসামী রানা হোসেন নামের ঐ কিশোর’কে চ্যালেঞ্জ করে তাকে তল্লাশী করলে,উক্ত কিশোরের কাছ থেকে ১২ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৩০০ টাকা উদ্ধার করে আভিযানিক দল।

আরও পড়ুনঃ  আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

​আটককৃত কিশোরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)’র অধিনায়ক লে.কর্ণেল মো.নাফিজ ইমতিয়াজ আহসান প্রেস ব্রিফিং এ জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে এবং তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে তাদের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।