অনলাইন ডেস্ক : বিয়ে করলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। লেখক আবু সাইয়িদ রানার সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যার পর বরের সঙ্গে বিয়ের ছবিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। বিয়ের তিনটি ছবি পোস্ট করেন ক্যাপশনে মৌসুমী লিখেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা , মিলনের স্বর্ণপাত্রে সুধা দিল ভরি, মধু সঞ্চয়ের পর, মধু পেরে করিল মুখর, শান্ত আনন্দের আমন্ত্রণে,আসন পাতিয়া দিল রবাহূত অনাহূত জনে । এরআগে গত বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে মৌসুমী হামিদের গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠানেও ঘনিষ্ঠজনদের উপস্থিত হওয়ার কথা আগেই জানিয়েছেন মৌসুমী। ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার মৌসুমী ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিনোদন জগতে পা রাখেন। এক যুগের বেশি ক্যারিয়ারে ছোট পর্দাতেই...
Developed by BDITHOST