নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে হামলার দাবি হুথিদের

মে ৩১, ২০২৪ ৬:৩৮ 👁️ ৫২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : লোহিত সাগরে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী রণতরী আইসেনহাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

আরও পড়ুনঃ  ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

হুথিদের সামারিক মুখপাত্র ইয়াহিয়া সারে শুক্রবার (৩১ মে) এক টেলিভিশন ভাষণে এ দাবি করেছেন।

তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার হামলা চালিয়েছে। এতে ১৬ জন নিহত হয়েছেন। এই হামলার জবাব দিতে বিমানবাহী রণতরীতে হামলা চালানো হয়েছে।

আরও পড়ুনঃ  ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হোদেইদে প্রদেশের সালিফ বন্দর, আল-হক বিভাগের একটি রেডিও ভবন, ঘালিফা ক্যাম্প এবং দুটি বাড়িতে হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জানিয়েছে, তারা বৃহস্পতিবার রাতে ইয়েমেনের ১৩টি স্থানে হামলা চালিয়েছে। তাদের দাবি, হুথিরা যেন লোহিত সাগরসহ এই অঞ্চলে চলাচলরত বাণিজ্যিক জাহাজের ওপর আর কোনো হামলা না চালাতে পারে সেজন্য হুথি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওইদিন থেকেই গাজার সাধারণ মানুষের ওপর বর্বরতা চালানো শুরু করে ইসরায়েলি বাহিনী। এ বর্বরতার প্রতিবাদস্বরূপ লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালানো শুরু করে ইয়েমেনের হুথিরা।

আরও পড়ুনঃ  কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

ইসরায়েলগামী জাহাজে হামলা বন্ধ করতে হুথিদের বিরুদ্ধে তখন অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর অংশ হিসেবে ইয়েমেনে তারা অসংখ্যবার বিমান হামলা চালিয়েছে।

এসব হামলার জবাব দিতে পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যগামী জাহাজেও হামলা চালানো শুরু করে হুথিরা। সর্বশেষ তারা মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা করেছে।-সূত্র: আলজাজিরা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।