নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

যুদ্ধের ময়দানে এবার ইরানের ভয়ংকর মিসাইল ‘খাইবার-শেকান’

জুন ২২, ২০২৫ ৭:৪৯ 👁️ ২১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ইরানে মার্কিন হামলার পর তেহরান-তেল আবিব সংঘাত আরও তীব্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। আর এরমধ্যেই জানা গেছে চাঞ্চল্যকর এক তথ্য।

আরও পড়ুনঃ  যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) প্রথমবারের মতো ইসরায়েলের দিকে অত্যাধুনিক ‘খাইবার-শেকান’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আরও পড়ুনঃ  পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

যদিও আল জাজিরা বলছে, আইআরজিসি খাইবার-শেকান ‘মোতায়েন করছে বলে ইঙ্গিত দিয়েছে’।

রোববার (২২ জুন) কাতার-ভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক স্থাপনা এবং আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায়, প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে ইরান এখন তাদের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র, ‘খাইবার শেকান’ মোতায়েন করছে বলেও ইঙ্গিত দিয়েছে।

আরও পড়ুনঃ  হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার হাইফা এবং তেল আবিবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা দাবি করেছে, ইরান যখন কূটনৈতিক আলোচনার মাঝামাঝি ছিল তখনই এই হামলাগুলো চালানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।