নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

যে কারণে অকালেই মৃত্যু হলো অভিনেত্রী পুনম পান্ডের

ফেব্রুয়ারি ২, ২০২৪ ৪:১০ 👁️ ৫৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : মাত্র ৩২ বছর বয়সে থেমে গেছে আরেক বলিউড অভিনেত্রী পুনম পান্ডের পথচলা। ক্যান্সার নিয়ে লড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এ অভিনেত্রী।

আরও পড়ুনঃ  পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত : কৌশানি

গতকাল বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় অভিনেত্রীর। এরপর থেকে ভক্ত ও নেটিজেনদের কৌতূহল— কেন এই অকাল মৃত্যু?

চমক দেখাতে গিয়ে বিপাকে পুনম!

পুনমের ম্যানেজার জানান, পুনম সার্ভিকাল ক্যানসারে (জরায়ুমুখের ক্যান্সার) ভুগছিলেন। এ কারণেই মৃত্যু হয়েছে অভিনেত্রীর।

জানা যায়, সার্ভিকাল ক্যানসারের প্রথম লক্ষণ অতিরিক্ত জরায়ু দিয়ে রক্তপাত। অতিরিক্ত পিরিয়ডস হলে বা দীর্ঘদিন ধরে পিরিয়ডস হলে এই রোগ দেখতে পাওয়া যায়।

আরও পড়ুনঃ  কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

জরায়ুমুখ ক্যানসার হয় এক ধরনের ভাইরাসের আক্রমণে, যার নাম প্যাপিলোমা ভাইরাস। পুরুষদের কাছ থেকে নারীদের দেহে এই ভাইরাসটি প্রবেশ করে।

এদিকে অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার সহকারী। পুনমের সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, আজকের দিনটা আমাদের জন্য খুব দুঃখের। আমরা জরায়ুর ক্যানসারে ভালবাসার পুনমকে হারিয়েছে। সমস্ত জীবন্ত প্রাণ, যারা তার সান্নিধ্যে এসেছিল তারা দেখেছেন ও কতটা ভাল এবং দয়ালু। আপাতত, আমরা আপনাদের কাছে কিছু গোপনীয়তা চেয়ে নিচ্ছি। ওকে ভালভাবে মনে রাখবেন।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন পুনম পান্ডে। বিশেষত, নীল দুনিয়ার সঙ্গে জড়িয়ে থাকা এই তারকা মাঝেমধ্যেই বিতর্কে জড়িয়েছেন। এছাড়া খোলামেলা পোশাকের কারণে বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছে। তবে এসব কোনো কিছুকেই পাত্তা দিতেন না এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ  কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

২০১১ সালে তার এক ভিডিও বার্তা বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল। সে সময় তিনি বলেন, ভারত বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন। তারপরেই চর্চায় আসেন পুনম। বি এবং সি গ্রেড ছবিতেই বেশি দেখা গিয়েছে তাকে।

২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পুনম। তাছাড়া, অভিনয় জগতে বিশেষ ছাপ ফেলতে পারেননি তিনি। সূত্র- নিউজ ১৮, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।