নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রঙিন পোশাকে লাস্যময়ী মালাইকা

মার্চ ১৯, ২০২৩ ৪:৩৯ 👁️ ৬১ views
Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডে সবচেয়ে আকর্ষণীয় ডান্সকুইন মালাইকা আরোরা। এছাড়া তিনি একজন সুদক্ষ মডেল ও অভিনেত্রী। ১৯৯৭ সাল থেকে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এ অভিনেত্রীকে।

আরও পড়ুনঃ  বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

বর্তমানে পর্দায় খুব একটা দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় বলিউডের লাস্যময়ী এ অভিনেত্রীকে। একের পর এক ছবি দিয়ে নেটিজেনদের মাঝে ঝড় তুলেন এ অভিনেত্রী।

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

অভিনেত্রীর ইনস্টাগ্রামে চোখ রাখলেই বুঝা যায়, শরীর নিয়ে বরাবরই মালাইকা খুব সচেতন থাকেন।

সম্প্রতি কয়েকটি ছবিতে নতুন করে আলোচনায় আসেন মালাইকা। সেখানে দেখা যায়, কালারফুল পোশাকের সঙ্গে হাতভর্তি কালো চুড়ি, শুধু তাই নয় পায়ে পোশাকের সঙ্গে ম্যাচিং করে হাই হিল জুতোও তিনি পরেছেন।

আরও পড়ুনঃ  সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

সোশ্যাল মিডিয়ায় নিত্য আসা যাওয়া মালাইকার, ১৭.৪ মিলিয়ন মানুষ তাঁকে ইনস্টাগ্রামে অনুসরণ করে থাকেন।

নেটিজেনরা বলছেন, মাল্টি রঙের পোশাকে বেশ মানিয়েছে ডিভাকে, এই ড্রেসে মালাইকা আরও মোহময়ী হয়ে উঠেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।