নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

‘রণবীর আমার প্রথম স্বামী, যাকে আমি বিয়ে করিনি’

এপ্রিল ৩, ২০২৫ ৫:৪৬ 👁️ ২৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ওপার বাংলার অভিনেতা গৌরব চক্রবর্তীর সঙ্গে সুখে সংসার করছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ।২০২৪ সালে পুত্র সন্তানের মা হয়েছেন। ছেলে ধীর ও স্বামী গৌরবকে নিয়ে সুখের সংসার ঋদ্ধিমার।

আরও পড়ুনঃ  বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

সম্প্রতি অভিনেতা রাহুল অরুণোদয়ের পডকাস্ট শো-তে এসে বলিউড অভিনেতা রণবীর কাপুরের প্রতি তার ভালো লাগার কথা অকপট ব্যক্ত করেছেন ঋদ্ধিমা। রণবীর যখন ভারতের কলকাতায় এসেছিলেন, তাকে সামনে থেকে দেখে প্রায় কেঁদেই ফেলেছিলেন তিনি।

আরও পড়ুনঃ  স্পর্শিয়া এবার ‘লালপরী’

তার নামকরণও হয়েছে কাপুর পরিবারের থেকে অনুপ্রাণিত হয়ে। সেই পডকাস্টে রাহুলকে ঋদ্ধিমা বলেছিলেন, ‘রণবীরের দিদির নাম ঋদ্ধিমা। সেই কারণে আমার বাবা-মাও রেখেছিলেন, ঋষি কাপুর ও নিতু কাপুর মেয়ের ওই নাম রেখেছেন বলে।’

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ঋদ্ধিমা তার পরই জানান, রণবীরের জন্য তিনি কতখানি ব্যাকুল। অভিনেতাকে নিজের ‘প্রথম স্বামী’ বলেছেন ভক্ত ঋদ্ধিমা। বলেছেন, ‘রণবীর আমার প্রথম স্বামী, যাকে আমি বিয়ে করিনি’।

অভিনয় করতে এসে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে গৌরব চক্রবর্তীর সঙ্গে বন্ধুত্ব হয় ঋদ্ধিমার। কোর্টশিপের পর বিয়ে করেন তারা। যতই রণবীর কাপুরের জন্য মন উতলা হোক ঋদ্ধিমার, তার ও গৌরবের রিয়েল লাইফ জুটি টলিউডে হিট। আদর্শ দম্পতি তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।