নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাকাবের নতুন কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী

নভেম্বর ২৩, ২০২৩ ১১:২৭ 👁️ ৬৯ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এ নব নিয়োগপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মকর্তাদের ৩৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউ রাজশাহীতে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম; নিরীক্ষা হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম।

আরও পড়ুনঃ  রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনার ঘোষণা ভূমিমন্ত্রীর

এছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণ ইনস্টিটিউটের সকল অনুষদ সদস্য উপস্থিত ছিলেন। মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রশিক্ষণার্থীদেরকে পুরস্কার এবং কোর্সে অংশগ্রহণকারী সকলকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।