নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাকাব, রাজশাহী বিভাগের “বিভাগীয় বার্ষিক সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত

জানুয়ারি ৬, ২০২৫ ৭:১১ 👁️ ৯২ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : ০৬ জানুয়ারি সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবন, রাজশাহীতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রাজশাহী বিভাগের “বিভাগীয় বার্ষিক সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  মান্দায় আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাকাব রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব; উপ-উপচার্য (একাডেমিক) প্রফেসর মোঃ ফরিদ উদ্দিন খান; মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক ও রাকাব পরিচালনা পর্ষদের পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদ মন্ডল; ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম; প্রধান কার্যালয়ের ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স এবং পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ তাজ উদ্দীন আহম্মদ সহ প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপকবৃন্দ; প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ; এসইসিপি-এর প্রকল্প পরিচালক; রাজশাহী বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা; রাজশাহী বিভাগের ৯টি জোনের জোনাল ব্যবস্থাপক ও জোনাল নিরীক্ষা কর্মকর্তা; ঢাকা কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক এবং রাকাব স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী’র সহকারী মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রাকাব, রাজশাহী শাখার ব্যবস্থাপক (সহকারী মহাব্যবস্থাপক) মোহাম্মদ ইকবাল হোসেন ও বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ইফফাত জাহান ইভা।

আরও পড়ুনঃ  এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

বক্তাগণ রাকাব-এর অর্ধবার্ষিক হিসাব সমাপনিতে বিভিন্ন ইন্ডিকেটরে সফলতা অর্জন করায় প্রসংসা করেন এবং এই সফলতা ধরে রাখার মাধ্যমে বার্ষিক হিসাব সমাপনির লক্ষমাত্রা শতভাগ অর্জনের পরামর্শ প্রদান করেন। সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জাবাবদিহীতা নিশ্চিতকরণের মাধ্যমে রাকাব-কে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।