নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজধানীতে হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

ডিসেম্বর ১৮, ২০২৫ ১:৫৩ 👁️ ২৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকার একটি ছাত্রীহোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জান্নাত আরা রুমী (৩০)। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি শাখার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

আরও পড়ুনঃ  সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে হোস্টেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

পুলিশের ধানমন্ডি জোনের এডিসি জিসানুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোস্টেলের কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জান্নাত আরা রুমীর মরদেহ উদ্ধার করে। তিনি ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

জান্নাত আরা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুরের মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, নিহত জান্নাত আরা রুমী ওই এলাকায় বসবাসের সময় এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ধানমন্ডি থানার এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জান্নাত আরা রুমী পারিবারিকভাবে মানসিক চাপে ছিলেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।