নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজনৈতিক দলগুলো একমত হলে কোনো অপশক্তি রাষ্ট্রপতিকে রাখতে পারবে না: সারজিস

অক্টোবর ২৬, ২০২৪ ৮:৫০ 👁️ ২৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, বাংলাদেশের কোনো অপশক্তি রাষ্ট্রপতিকে ওই পদে বসিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

আরও পড়ুনঃ  লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ

আজ শনিবার রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘দুই দিন ধরে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিকবার আলোচনায় বসেছি। আজকেও আমাদের কয়েকজন সদস্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন। আমরা বিশ্বাস করি, অতি দ্রুত সময়ের মধ্যে সব রাজনৈতিক দলের সমর্থনে ফ্যাসিস্টদের একজন দোসর, যিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, তাঁকে অপসারণের মাধ্যমে পুরো দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর সম্মতিতে এমন একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষকে আমরা সেখানে বসাব। যিনি ’২৪-এর অভ্যুত্থানের স্পিডকে ধারণ করেন, বাংলাদেশকে আমরা যে জায়গায় ধারণ করি, সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করবেন।’

আরও পড়ুনঃ  সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

সারজিস আলম আরও বলেন, ‘রাষ্ট্রপতি যে কথা বলেছেন, বাংলাদেশের জনমানুষ যাঁরা গণ-অভ্যুত্থান ঘটিয়েছেন, তাঁরা কোনো দিন শুনতে চান না। এই কথা শুনে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা মনে করি, ফ্যাসিস্টদের কোনো দোসর বাংলাদেশে কোনো নির্দিষ্ট জায়গায় দায়িত্ব পালনের অধিকার নেই।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ‘তিনি তাঁর ওই কথার মাধ্যমে সকল অধিকার আগেও হারিয়েছিলেন, এখন সেটি তিনি আবার প্রমাণ করেছেন। আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব। রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, কোনো অপশক্তি তাঁকে ওই পদে (রাষ্ট্রপতি) বসিয়ে রাখতে পারবে না।’

আরও পড়ুনঃ  বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

পুলিশকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘যে সকল পুলিশ সদস্য অন্যায় ও অপকর্মের সঙ্গে যুক্ত, তাঁরা যেভাবে আন্দোলনে আমার ভাইকে হত্যা করেছে, তাঁদের বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে।’

অপরাধের জন্য কেবল বদলি করা পুলিশের সাজা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলামের সফরসঙ্গী হয়ে এসে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সারজিস আলম।-আজকের পত্রিকা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।