নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে অনূর্ধ্ব-১৫ বালকদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু

জানুয়ারি ১৪, ২০২৪ ১১:৪০ 👁️ ৫৫ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস, রাজশাহীর ব্যবস্থাপনায় অনূর্ধ্ব-১৫ বালকদের জন্য আয়োজিত মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন রোববার ( ১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মাঠে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন উড্ডয়ন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

আরও পড়ুনঃ  রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

অনুষ্ঠানে রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী ওরফে অনু। বিভিন্ন উপজেলার ক্লাব এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত সেরা ২৫ জন খেলোয়াড় মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

এসময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী জেলা মহিলা ক্রীড়া সংস্থা এবং রাজশাহী জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণসহ বিভিন্ন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।