নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে অবরোধে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৬

নভেম্বর ১২, ২০২৩ ১১:৪২ 👁️ ৫৯৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধের প্রথম দিনে রাজশাহীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার নগরীর সিটিহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

গ্রেপ্তাররা হলেন রাজশাহীর চর মাঝারদিয়াড় গ্রামের আবদুল আউয়াল, নগরীর বখতিয়ারাবাদ জামে মসজিদের পেশ ইমাম ও কালীনগর এলাকার আবু বক্কর সিদ্দিক, বখতিয়ারাবাদ এলাকার মো. আরিফ চৌধুরী, পবা উপজেলার ধর্মহাটা এলাকার আনান হোসেন, নগরীর মথুরডাঙা এলাকার রবিন ইসলাম ও বখতিয়ারাবাদ এলাকার আবদুল আলিম।

আরও পড়ুনঃ  নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকালে সিটিহাট এলাকার পাশে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা–কর্মীরা মিছিল বের করে। অবরোধের সমর্থনে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে সেখান থেকে জামায়াত-শিবিরের ছয়জনকে আটক করা হয়। পরে থানায় নিয়ে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

এদিকে অবরোধের কারণে রাজশাহী থেকে দূরপাল্লার গাড়ি কোনো চলাচল করছে না। আশপাশের জেলার উদ্দেশ্যে হাতেগোনা কিছু বাস ছেড়ে গেলেও যাত্রী ছিল কম। তবে শহরে রিকশা-অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের ভেতর কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

রাজশাহী জেলা সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, ‘যাত্রী সংকটের কারণে দূরপাল্লার বাস চলছে না। তবে পুলিশ-প্রশাসনের সহযোগিতায় আশপাশের জেলা ও উপজেলার সঙ্গে বাস চলাচল স্বাভাবিক আছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।