নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি মাদকসহ গ্রেপ্তার

জুলাই ১৪, ২০২৫ ৫:১০ 👁️ ৬০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ সোহেল বাবু ওরফে বাবুল ওরফে বাবলু (৩৫)। তিনি নগরের মতিহার থানার ললিতাহার ভাটাপাড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

রোববার দিবাগত রাত ১টার দিকে র‌্যাব-৫ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৬৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা হবে আরো কার্যকর : ববি হাজ্জাজ

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সোহেল বাবু একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও অস্ত্র কারবারি। তিনি দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক বিক্রি করে আসছিলেন। ২০২২ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের সময় তিনি হাতেনাতে গ্রেপ্তার হন। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। এ মামলায় চলতি বছরের ১৩ এপ্রিল রাজশাহীর একটি আদালত তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

র‌্যাব জানায়, গোয়েন্দা দলের নিবিড় নজরদারির পর তাঁর অবস্থান নিশ্চিত হলে ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।