নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৮:০২ 👁️ ৯৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৪

অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সরকার অসীম কুমারের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা দবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ইন্টারনেটের ফলে তথ্য পাওয়া অনেক সহজ হয়েছে। মানুষের হয়রানি বহুলাংশে কমে এসেছে। এ সময় তাঁরা তথ্য প্রাপ্তির সময় কমিয়ে আনার পরামর্শ দেন।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযানে চারজনের কারাদণ্ড

এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’। ‘ইন্টারনেটে তথ্য পেলে জনগণের শান্তি মেলে’ শ্লোগানে দিবসটি উদযাপিত হচ্ছে। ২৮ সেপ্টেম্বর বিশ^জুড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন হয়। এ দিন ঈদ-ই-মিলাদুন্নবির ছুটি থাকায় বাংলাদেশে আগের দিন আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।